মিথ্যা ঘোষণায় বাড়ছে পণ্য আমদানির প্রবণতা, বছরে হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার
শুল্ক ফাঁকি দিতে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির প্রবণতা বাড়ছে। এতে বছরে হাজার কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। একই সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্য ও দেশের বাজার ব্যবস্থায় তৈরি হচ্ছে নানা জটিলতা। গত ১৬ মাসে ৯০০টি পণ্য চালান পরীক্ষা করে প্রায় ২০০ কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টম হাউজ। তারপরও কম শুল্কের পণ্যের ঘোষণায় বেশি শুল্কের পণ্য আমদানির প্রবণতা নিয়ন্ত্রণে আসছে না।
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ২৩:১৭